PCOS Support Forum একটি স্বেচ্ছাসেবী সংগঠন যা মূলত পিসিওএস আক্রান্ত নারীদের শারীরিক ও মানসিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত। বিশেষ করে বাংলাদেশের নারীদের মধ্যে পিসিওএস নিয়ে যে ভুল ধারণা ও অসচেতনতা রয়েছে, তা দূর করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
PCOS Support Forum বাংলাদেশে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আক্রান্ত নারীদের একটি নির্ভরযোগ্য আস্থার জায়গা। আমরা নারীদের হরমোনজনিত এই সমস্যা সম্পর্কে সচেতন করা, সঠিক চিকিৎসা নির্দেশিকা প্রদান এবং জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করছি।