WHO WE ARE

About me and the way I choose to practice Child Care.

PCOS Support Forum একটি স্বেচ্ছাসেবী সংগঠন যা মূলত পিসিওএস আক্রান্ত নারীদের শারীরিক ও মানসিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত। বিশেষ করে বাংলাদেশের নারীদের মধ্যে পিসিওএস নিয়ে যে ভুল ধারণা ও অসচেতনতা রয়েছে, তা দূর করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

PCOS Support Forum বাংলাদেশে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আক্রান্ত নারীদের একটি নির্ভরযোগ্য আস্থার জায়গা। আমরা নারীদের হরমোনজনিত এই সমস্যা সম্পর্কে সচেতন করা, সঠিক চিকিৎসা নির্দেশিকা প্রদান এবং জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করছি।

আমাদের লক্ষ্য (Mission):
পিসিওএস আক্রান্ত প্রতিটি নারীর কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং চিকিৎসার পাশাপাশি লাইফস্টাইল ম্যানেজমেন্টের মাধ্যমে তাদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করা।

আমাদের ভিশন (Vision):
এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে পিসিওএস নিয়ে কোনো লুকোছাপা থাকবে না এবং প্রতিটি নারী সঠিক সময়ে সঠিক চিকিৎসা ও গাইডলাইন পাবেন।

Lead Consultant

আমাদের কার্যক্রম (Our Activities)

আমরা পিসিওএস সচেতনতা ও ব্যবস্থাপনায় বহুমুখী কার্যক্রম পরিচালনা করে থাকি:
সচেতনতামূলক কর্মসূচি: দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে আমরা নিয়মিত সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন করি। এর মাধ্যমে তরুণী ও শিক্ষার্থীদের মধ্যে পিসিওএস লক্ষণ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়।

প্রশিক্ষণ ও কর্মশালা:
রোগীদের জন্য: কীভাবে ডায়েট, ব্যায়াম এবং জীবনযাপনের মাধ্যমে পিসিওএস নিয়ন্ত্রণে রাখা যায়, সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য: পিসিওএস ম্যানেজমেন্টের আধুনিক পদ্ধতি ও কাউন্সিলিং বিষয়ক বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা।

মানসিক সহায়তা (Support Group): ভুক্তভোগী নারীরা যেন হীনম্মন্যতায় না ভোগেন, সেজন্য আমাদের ফোরামে একে অপরের অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ রয়েছে।

A visit to the doctor can be Fun!

Let's brake some myths and help children get comfortable with doctors.